বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আল্লাহর দ্বীন শেখার জন্য দুটি জিনিস খেয়াল রাখতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুহাম্মাদ ইয়ামিন ||

আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করতে হবে।নিরাশ কিংবা হতাশাগ্রস্ত হওয়া যাবে না। আল্লাহর দ্বীন শেখার জন্য দুটি জিনিস খেয়াল রাখতে হবে। এক. ইখলাস,  দুই. দ্বীন চর্চায় লেগে থাকতে হবে। যদি ইলমের সবক না বুঝে আসে তবুও লেগে থাকতে হবে। লেগে থাকলে আল্লাহ তায়ালা তার প্রতিদান দিবেন ও তা কবুল করবেন। তাই হতাশ হওয়া যাবে না। পূর্ণ ইখলাস ও সবরের সাথে ইলম ও দ্বীন চর্চা করতে হবে।

মঙ্গলবার (৮ অক্টোবর) বেড়িবাঁধ-বসিলা রোড ঘেঁষা প্রতিষ্ঠিত আন-নূর ইসলামিয়া নৈশ মাদরাসায় ইসলাহি মজলিসে এসব কথা বলেন আব্দুল হাই পাহাড়পুরী রহ. এর বড় ছেলে মাওলানা আবরারুজ্জামান।

তিনি আরো বলেন, ইলমে দ্বীন শেখার পথে কিংবা ইসলামের উপর চলার পথে কোন ব্যর্থতা নেই, ইখলাসের সাথে আলম করলে আল্লাহ তা কবুল করেন।

মজলিসে উপস্থিত ছিলেন আন-নূর নৈশ মাদরাসার নাযেমে তালিমাত মাওলানা গোলাম রাব্বী, মাদরাসার দারুল ইকামা মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা সাকিবুল ইসলাম প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন —বিভিন্ন মাদসারার শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লীগণ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ