শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
যুদ্ধ চায় না ইরান, তবে অধিকার আদায়ে অটল থাকবে সবসময়: মোজতবা খামেনি বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে আবারও  সংসদে পাঁচ সিটির উন্নয়নসহ ১০টি বিল পাস ২০৩৪ সালের মধ্যে অর্থনীতিতে ট্রিলিয়ন ডলার ছুঁবে বাংলাদেশ, সরকারের প্রতিশ্রুতি সিলেটে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১৭ হাসপাতালে ১০৩ জন ভর্তি লেবাননে হামলা বন্ধ না হলে আলোচনায় বসবে না তেহরান, ইরানের বার্তা দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী শোনো হে নবীন! তোমাকেই বলছি ... প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় দ্বিতীয় মুফতি তাকী উসমানী স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস

বাইতুল উলুম ঢালকানগর মাদরাসার ফুযালা সম্মেলন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান গেন্ডারিয়া ঢালকানগরে অবস্থিত মাদরাসা বাইতুল উলুম ‘ঢালকানগর মাদরাসা’র আবনা ও ফুযালা সম্মেলন আগামীকাল (২৬ অক্টোবর-২০২৪) শনিবার।

কাল সকাল ৯ টা হতে আসর পর্যন্ত ৩টি অধিবেশনে চলবে এ সম্মেলন।

জানা গেছে, মাদরাসাটি থেকে বিগত শিক্ষাবছরে যেসব শিক্ষার্থী শিক্ষা সমাপন করে ফারেগ হয়েছে, তাদের নিয়ে এ আয়োজন।

সম্মেলনে সারা দেশ থেকে আগত শিক্ষার্থী ‘আবনা ও ফুযালায়ে কেরাম’র অভিব্যক্তি শোনা হবে এবং সম্মেলনের লক্ষ্য-উদ্দেশ্য ও ভবিষ্যত পরিকল্পনা বয়ান করা হবে।

আরও থাকছে আসাতিজায়ে কেরামের সাথে মোলাকাত, ইফতিতাহি আলোচনা, ছাত্র, মুসল্লী, পরিবার সবাই আমানত, খেয়ানত যেন না হয়, ফিকরি ইনহিরাফ, ফিতনায়ে আহলে কুরআন, উদ্ভাদ-ছাত্রের পারস্পরিক সম্পর্ক, দরস-তাদরীসের আদব, আকাবিয়দের প্রতি আদব ও ইহতিরাম, নাশতা, নিবন্ধন কার্যক্রম ও প্রতিনিধি নির্ধারণ ও হামদ/নাতে রাসূল সা.।

সম্মেলন উদ্বোধন করবেন ঢালকানগর মাদরাসার মুহতামিম হজরত মাওলানা মুফতী জাফর আহমাদ। এছাড়া আলোচনা করবেন হযরত মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন পীর সাহেব ঢালকানগরসহ অন্যান্য আসাতিযায়ে কেরামগণ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ