শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

বাংলাদেশের হাফেজগণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের সুনাম ছড়িয়ে দিচ্ছে: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

বহুবছর ধরে বাংলাদেশের হাফেজগণ বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার নিয়ে আসছে। দেশের সুনাম ছড়িয়ে দিচ্ছে। মাদরাসাগুলো হচ্ছে আলোর মিনার আর আলেমগণ আকাশের তারকা। আলেম সমাজ আছে বলেই এখনও মসজিদের মিনার থেকে আজান শোনা যায়। মানুষ ইসলামকে জানতে পারছে। এ কাজকে আরও বেগবান করতে কওমি মাদরাসার সনদকে কার্যকরি করতে প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ বিভিন্ন সেক্টরে আলেমদের নিয়োগ দিতে আমি চেষ্টা করে যাচ্ছি।

আজ শুক্রবার ( ১নভেম্বর ) কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নিবেদিত দেশের ঐতিহ্যবাহী দীন-দরদী সংগঠন আল-আমিন সংস্থার উদ্যোগে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত ঐতিহাসিক ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা হজ্জের খরচ কমাতে সর্বোচ্চ চেষ্টা করেছি। ১লক্ষ টাকা কমাতেও পেরেছি। আরও খরচ কমাতে বিকল্প পথ হিসেবে সমুদ্র পথে হাজী পাঠাতে সৌদির সঙ্গে কথা বলেছি৷ আমি আশাবাদী '২৬ সাল হতে যেন আমরা সমুদ্র পথে হজযাত্রী পাঠাতো পারবো। এছাড়াও আমাদের ধর্মীয় সেক্টরকে আরও সমৃদ্ধ করতে, উচ্চশিক্ষার পথ সুগম করতে বিভিন্ন আন্তর্জাতিক ধর্মীয় প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে চুক্তি করতে চেষ্টা চলমান রয়েছে।

মুহাম্মাদ আহসান উল্লাহ, মাওলানা মাহমুদুল হোসাইন ও মাওলানা রিজওয়ান আরমানের সঞ্চালনা ও মুফতী জসীমউদ্দিন, মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী, মাওলানা মীর কাসেম ও মাওলানা সোলায়মানের ধারাবাহিক সভাপতিত্বে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কারী সাঈদুল ইসলাম আসাদ।

আর্ত মানবতার সেবায় বিশেষ অবদান রাখায় দেশের আলোচিত সেবামূলক সংগঠন আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে আল-আমিন সংস্থার পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মাহফিলে আরও তাফসীর পেশ করেন আল্লামা মুফতী রশীদুর রহমান ফারুক, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মুফতী মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, মুফতী রাফি বিন মুনির, মুফতী সিরাজুল্লাহ মাদানী, মুফতী সোলাইমান, মাওলানা ইসমাইল খান প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ