বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মাসব্যাপী ‘নূরানী মুআল্লিম প্রশিক্ষণ কোর্সে’ ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শায়খুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. এর প্রতিষ্ঠিত ও প্রবর্তিত নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের মাসব্যাপী ‘নূরানী মুআল্লিম প্রশিক্ষণ কোর্সে’ ভর্তি চলছে।

ইতোমধ্যে বোর্ডটির ২ মাসব্যাপী নুরানী মু’আল্লিম আরবী প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম ১০ নভেম্বর থেকে শুরু হবে বলে জানা গেছে।

প্রধান কার্যালয় মোহাম্মদপুর কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বোর্ডটি জানিয়েছে, বোর্ডের ২ মাসব্যাপী নূরানী মু’আল্লিম আরবী প্রশিক্ষণ কোর্স শুরু হবে চলতি মাস নভেম্বরের ১০ তারিখ থেকে।

আরবী প্রশিক্ষণের জন্য ভর্তি ফি- ৯,০০০/- টাকা নির্ধারণ করা হয়েছে। প্রশিক্ষণকালীন সময়ে প্রশিক্ষণার্থীদের থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি থাকবে।

ভর্তির জন্য যেসব বিষয় লক্ষ রাখতে হবে: স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পূর্ণ কুরআন মাজিদ সহিহ-শুদ্ধভাবে তেলাওয়াতে সক্ষম হতে হবে। মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষেধ থাকবে। আইডি কার্ড অথবা জন্ম-নিবন্ধন কপি সাথে আনতে হবে। প্রশিক্ষণ চলাকালীন ছুটি নেওয়া যাবে না। বিছানাপত্রসহ ১দিন পূর্বে প্রশিক্ষণ কেন্দ্রে হাজির হতে হবে।

নুরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ বোর্ডে যাতায়াতের ঠিকানা: ঢাকার যে কোন প্রান্ত থেকে শ্যামলী অথবা মোহাম্মদপুর বাসষ্ট্যান্ড নেমে শিয়া মসজিদ মোড় ২৪/বি, ব্লক-সি, রিং রোড, আদাবর মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। মোবাইল নাম্বার, ০১৭৩৩-৭১৫৬৭৮, ০১৭৬৫৪৫৫৬৩৬ ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ