সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শনিবার থেকে শুরু হচ্ছে নুরানী বোর্ডের ১৮তম সমাপনী পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

দেশব্যাপী একসঙ্গে শুরু হচ্ছে নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এন,টি,কিউ,বি) পরিচালিত ৩য় শ্রেণীর ১৮তম সমাপনী পরীক্ষা।

বোর্ড সূত্রে জানা যায়, আগামী ৩০ নভেম্বর (শনিবার) সকাল থেকে সারা দেশের মোট ১০৯২টি কেন্দ্রে সমাপনী পরীক্ষা শুরু হবে। চলবে ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত। এবারের পরীক্ষায় অংশ নেবেন ৭২ হাজার ২ শ ৩০ জন শিক্ষার্থী। পরীক্ষক হিসেবে থাকবেন ৩ হাজার ৬ শ ১০ জন শিক্ষক।

পরীক্ষা বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন গণমাধ্যমকে বলেন, শিশু শিক্ষার উন্নয়ন, নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে নুরানী বোর্ড। নুরানী বোর্ড নিবন্ধিত ৪ হাজার ৭ শ ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান সাধারণত জানুয়ারি থেকে শিক্ষাবর্ষ শুরু করে। সে হিসেবে আমরা নভেম্বর মাসেই পরীক্ষা নিয়ে থাকি। এ বছরও এর ব্যতিক্রম নয়। তাই শিশুদের এই সমাপনী পরীক্ষা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করছি।

পরীক্ষা বাস্তবায়ন কমিটির মহাসচিব মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন বলেন, একটি অস্থির সময়ের মধ্যেও নুরানী বোর্ডের সমাপনী পরীক্ষা নিতে হচ্ছে। শিশুদের সুন্দর আগামী গড়তে গতিশীল শিক্ষাকার্যক্রমের কোনো বিকল্প নেই। তাই পরীক্ষা সফলভাবে বাস্তবায়নে আইন শৃঙ্খলাবাহিনী, পরীক্ষক-নেগরান ও মাদরাসা কর্তৃপক্ষসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, পরীক্ষা চলাকালীন সব কাজ তদারকি করতে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। সুবিধা-অসুবিধা, অভিযোগ-অনুযোগ বা মতামত জেনে সমাধান করতে মনিটরিং সেল কাজ করবে। এ বছর সমাপনী পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করবেন মাওলানা আবু বকর সিদ্দিক।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ