শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

নূরানী তালীমুল কুরআন বোর্ডের ফল প্রকাশ আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ পরিচালিত ৩য় শ্রেণির সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও শিশু শিক্ষায় নূরানীর ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই ফলাফল প্রকাশ করা হবে। অনুষ্ঠানের সভাপতি বোর্ডের পরিচালক মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন।

নূরানী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ-এর পরিচালক  মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন জানান, নিরক্ষরতা দূরীকরণ, ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছানো, প্রতিটি গ্রামীণ জনপদে নুরানী মাদরাসা প্রতিষ্ঠা এবং আগামী প্রজন্মের সন্তানদের বুকে ইসলামের সবুজ চারা রোপণ করতে আমরা কাজ করছি। শায়খুল কুরআন আল্লামা ক্বারী বেলায়েত রহ.-এর ত্যাগ, কুরবানি ও ইখলাসের ফসল আজকের নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ। অবহেলিত জনগোষ্ঠীর জন্য কুরআন শিক্ষাকে সহজাতকরণে নূরানী তালীমুল কুরআন বোর্ড বিশেষ ভূমিকা রাখছে। সারা দেশে নিজস্ব সিলেবাসে বাংলা ইংরেজি ও গণিতকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। শিক্ষকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছি। আগামী দিনেও কুরআনের খেদমতে শায়খুল কুরআনের পরিবার বিশেষ ভূমিকা রাখবে।

জানা গেছে, নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এন,টি,কিউ,বি) পরিচালিত ৩য় শ্রেণীর ১৮তম সমাপনী পরীক্ষা গত ৩০ নভেম্বর (শনিবার) দেশব্যাপী একসঙ্গে শুরু হয়। চলে ০৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত। এতে অংশ নেয় ৭২ হাজার ২ শ ৩০ জন ছাত্র-ছাত্রী।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ