রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) কোরআনের দারস শেষে নবীনদের কোরআন বিতরণ করেছে ইসলামিক সোসাইটি অব রুয়েট। বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৪) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোরআনের দারস শেষে নবীনদের কোরআন, সিরাত গ্রন্থ, দোয়ার বই, দাওয়াহ সামগ্রী উপহার দেওয়া হয়।
এছাড়াও ইসলামিক সোসাইটি অব রুয়েট কর্তৃক আয়োজিত সিরাহ কনটেস্টের পুরস্কার বিতরণ করা হয়। সিরাহ কনটেস্টে প্রথম স্থান অর্জন করেছেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাউহিদুল ইসলাম ফাহিম।
কোরআনের দারস প্রদান করেন নুরুল কোরআন একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল্লাহ আল মাসউদ। তিনি কুরআনের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত, সে বিষয়ে কুরআন ও সুন্নাহভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তিনি বলেছেন, কুরআনের সাথে আমাদের দৃঢ় সম্পর্ক গড়তে হলে প্রথমেই কুরআনের আজমত (মহানত্ব) ও মর্যাদা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে।
