সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জামিয়া বাবুস সালামের খতমে বুখারি আজ, থাকবেন আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর বিমানবন্দরের পাশেই অবস্থিত ঐতিহ্যবাহী জামিয়া বাবুস সালাম। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে এলমে নববীর খেদমত করে আসছে প্রতিষ্ঠানটি। চলতি শিক্ষাবর্ষে প্রায় সাতশত ছাত্র পড়ালেখা করছে এই প্রতিষ্ঠানে। আজ বুধবার (১৫ জানুয়ারি) দ্বীনি এই মারকাজের খতমে কুরআন ও খতমে বুখারীর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অনুষ্ঠানটি আসরের পর থেকে শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। অনুষ্ঠানে ১৮ জন হাফেজে কুরআন, ৮৯ জন তাকমিল মাস্টার্স ও ৭ জন ইফতা সম্পন্নকারীকে সম্মাননা পাগড়ি প্রদান করা হবে।

জানা যায়, বুখারী শরীফের শেষ সবক পড়াবেন হাইআতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসার শায়খুল হাদিস মাওলানা জাফর আহমাদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন উক্ত প্রতিষ্ঠানের প্রশাসক বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান (অব.)।

এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জামিয়া বাবুস সালামের সম্মানিত প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা আনিসুর রহমান। 

উল্লেখ্য, জামিয়া বাবুস সালামের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল আল্লামা আনিসুর রহমান ১৯৯৯ সালে একটি ছাপড়া মসজিদে জামিয়া প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করেন শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. এর পরামর্শে। হাজারো বাধা-বিপত্তি পেরিয়ে ২০০৬ সালে দাওরায়ে হাদিস চালু করেন। ওই বছরেই শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. প্রথম বুখারি শরিফের শেষ সবক পড়িয়েছিলেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ