মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের

দেওবন্দে অনুষ্ঠিত হলো বুখারির শেষ সবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ শনিবার স্থানীয় সময় সকাল এগারটায়  কওমি মাদরাসার আদর্শিক প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ মাদরাসার খতমে বুখারি অনুষ্ঠিত হয়েছে। শেষ সবক প্রদান করেছেন, মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা আবুল কাসেম নোমানি।

বুখারি শরীফ খতম উপলক্ষে তিনি ছাত্রদের বিশেষ দুইটা নসিহত করেছেন।

এক. যদি আমরা সুন্নতের উপর আমল করি তাহলে বুখারি শরিফ আমাদের পক্ষে দাঁড়াবে। অন্যথায় আমাদের বিপক্ষে দাঁড়াবে। দুই. ইখলাসের সাথে আল্লাহর রাস্তায় কাজ করতে হবে। শুধু দুনিয়াকে উদ্দেশ্য বানানো যাবে না।

সেখানে আমাদের প্রচলিত নিয়ম থেকে ভিন্নভাবে বুখারি শরিফ খতম করা হয়। বুখারি শরিফের প্রথম খন্ডের শেষ হাদিসের মাধ্যমে। অন্যান্য দিনের মত স্বাভাবিকভাবে শেষ হাদিস পড়া হয়। বুখারী শরিফ শেষ করে দোয়া করা হয়।  এছাড়াও আজ 'তিরমিজি সানি' কিতাবও খতম হয়েছে মাদরাসায়।

অনুষ্ঠানে মাদরাসার অন্যান্য উসতাদগণ উপস্থিত ছিলেন।  এলাকার সাধারণ মুসলমান, আলেম, নারী, শিশুরাও অনুষ্ঠানে উপস্থিত হন বরকত হাসিলের উদ্দেশ্যে। নারীরা মূল দরসগাহের বাইরে অবস্থান করেন। সেখানে সাউন্ড সিস্টেম করা হয় তাদের জন্য।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ