বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

দেশ-জাতির কল্যাণে ‘মাদকতার কুফল ও প্রতিকার’ শীর্ষক সেমিনার আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশ-জাতির কল্যাণে  ‘মাদকতার কুফল ও প্রতিকার’ শীর্ষক সেমিনার আগামীকাল সোমবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রাজধানীর সেগুনবাগিচায় (তোপখানা রোড ৮/৪) অবস্থিত ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে এ সেমিনারটি মাদানী মজলিস বাংলাদেশ ব্যবস্থাপনায় বেলা ১১টায় শুরু হবে। চলবে দুপুর ১টা পর্যন্ত।

সেমিনারে সভাপতিত্ব করবেন দেশের বিশিষ্ট আলেম জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকার নায়েবে মুহতামিম আল্লামা মুফতী হাফীজুদ্দীন। আলোচনা করবেন দেশের গবেষক আলেমগণ।

জাতীয় সেমিনারে প্রধান অতিথি হিসাবে থাকেবেন মাদবদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) খোন্দকার মোস্তাফিজুর রহমান-এনডিসি। বিশেষ অতিথি হিসোবে থাকবেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক জনাব কর্ণেল মোস্তফা কামাল, আন্তর্জাতিক আলোচক, আওলাদে রাসুল সাইয়েদ আফফান মানসুরপুরী, ভারত।

সেমিনারে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। সেমিনারের প্রধান আলোচনা রাখবেন মজলিস বাংলাদেশ’র চেয়ারম্যান শায়খ মুফতি হাফীজুদ্দীন। 

সেমিনারে আরও আমন্ত্রিত শায়খুল হাদীস মাওলানা আব্দুল গাফ্ফার (ভাইস প্রিন্সিপাল, জামিয়াতুল  উলূমিল ইসলামিয়া, ঢাকা), মাওলানা আব্দুর রাজ্জাক নদভী (গবেষক, শিক্ষাবীদ, আলেম), শায়খ মুসা আল হাফিজ (বিশিষ্ট লেখক, গবেষক, রাষ্ট্রচিন্তক),  জনাব ফারুক তালুকদার সোহেল (বিশিষ্ট শিল্পপতি), কমান্ডার মাহবুবর রহমান (অব. নেভি), জনাব মিজানুর রহমান (কমিশনার, ইনকাম টেক্স), মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী মোহন,  জনাব ক্যাপ্টেন (অব.)  এস. এম. হেলাল, জনাব মশিউর রহমান (বিশিষ্ট সাংবাদিক), জনাব গোলাম দস্তগীর বাবু (বিশিষ্ট শিল্পপতি) প্রমুখ।

সেমিনারে উপস্থিত হতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ