সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শ্রীমঙ্গলে কুদ্দুছিয়া মহিলা মাদরাসার খতমে বুখারী অনুষ্ঠানে পীর সাহেব বরুণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত জামিয়া কুদ্দুছিয়া মহিলা টাইটেল মাদরাসার ২০২৪-২৫ ইং শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস শিক্ষার্থীদের খতমে বুখারী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১জানুয়ারি) বিকেলে মাদরাসা ময়দানে জামিয়া কুদ্দুছিয়া মহিলা টাইটেল মাদরাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমান মাছরুরের সভাপতিত্বে ও শিক্ষাসচিব মাওলানা মুনঈম রাজুর সঞ্চালনায় খতমে বুখারী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বুখারি শরীফের শেষ দরস ও নসীহত পেশ করেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর ও শেখাবাড়ি জামিয়ার মুহতামিম  মুফতি রশিদুর রহমান ফারুক, পীর সাহেব বরুণা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মজিদ, মাওলানা জহিরুদ্দীন, মাওলানা হাবিবুর রাহমান ক্বাসেমী, মাওলানা রশিদ আহমদ, মুফতি ওলীউর রাহমান সাহেব বর্ণভী, মাওলানা শেখ সালেহ আহমদ হামিদী, মাওলানা শেখ নুরে আলম হামিদী, মাওলানা ইমদাদুল্লাহ খান, মাওলানা আব্দুর রহিম, মাওলানা জামিল আহমদ আনসারী, মাওলানা মুজাহিদুল ইসলাম শ্রীমঙ্গলী, মাওলানা শফিউল আলম, মাওলানা সাইফুর রাহমান, মাওলানা হিলাল আহমদ, মুফতি হিফজুর রাহমান ফুয়াদ, মুফতি আব্দুস সালাম, মুফতি রুহুল আলম, মাওলানা আব্দুল হাই উত্তরসুরী প্রমূখ।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উলামায়ে কেরামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শায়খুল হাদিস মাওলানা আব্দুল মজিদ এর খতমে বুখারীর শেষ সবক প্রদান ও আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ