শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ফযীলতে (স্নাতক) ১ম স্থান রাজধানীর যে দুই মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আব্দুল্লাহ কাসিম আজওয়াদ ||

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গড় পাসের হার ৮০:৩৮%। মুমতায (স্টার মার্ক) ৫৫,১৪২ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫,০৩৮ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৬৪,৬৩২ জন। মাকবুল (৩য় বিভাগ) ৯১,৩৬১ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২,৬৬,১৭৩ জন।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫/ ২৬ শে রমজান ১৪৪৬ হিজরী) বেফাক মিলনায়তনে দুপুর ১২টায় বেফাকের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান-এর উপস্থিতিতে মহাসচিব মাওলানা মাহফুজুল হক ফলাফল ঘোষণা করেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ফযীলতে (স্নাতক) ছাত্রদের মধ্যে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছে ঢাকা জেলার মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর, সূত্রাপুর-এর খালেদ হাছান। তার প্রাপ্ত নম্বর ৭৭৫। অপরদিকে ফযীলত (স্নাতক) ছাত্রীদের মধ্যে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছে ঢাকা জেলার ফাতিমাতুযযাহরা রা. মহিলা মাদরাসা, পশ্চিম রামপুরা-এর আসমা। তার প্রাপ্ত নম্বর ৬৬৪।

এছাড়া, ২য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মোহাম্মদপুর-এর মুহাম্মাদ মাছরুর হাসান। তার প্রাপ্ত নম্বর ৭৫৮। ছাত্রীদের মধ্যে ২য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার আল-জামিয়াতুল ইসলামিয়া রানাভোলা, উত্তরা-এর তাহসীনা সিদ্দীকা মারিয়া। তার প্রাপ্ত নম্বর ৬৬২।

ছাত্রদের ৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে দুজন। যথাক্রমে-

  • ঢাকা জেলার জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মোহাম্মদপুর-এর মুহাম্মাদ মু'তাসিম বিল্লাহ এবং
    • ময়মনসিংহ জেলার দারুল উলুম নিজামিয়া মধ্যবাড়েরা, সদর-এর মাহমুদ বিন হাসান সানি। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৭৫৬। ছাত্রীদের মধ্যে ৩য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার আয়েশা সিদ্দীকা (রা.) মহিলা মাদরাসা, আমলিগোলা, লালবাগ-এর তাজদীদা হক লুবাবা। তার প্রাপ্ত নম্বর ৬৪৩।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ