২০২৫–২৬ অর্থবছরে নতুন বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করতে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হচ্ছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬-এর আলোকে এ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এবার নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে আবেদন গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে হার্ডকপি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
সোমবার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এমপিও শাখার উপসচিব মো. আব্দুল হান্নানের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২০২৫–২৬ অর্থবছরে নতুন বেসরকারি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার লক্ষ্যে অনলাইনে আবেদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬ (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা টেকনোলজি—বিএমটি ও ডিপ্লোমা) এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬