মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

‘দায়িত্ব পেলে শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করাই প্রধান লক্ষ্য’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে বিপুল ভোটে জয়ী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘ফের শিক্ষা নিয়ে কাজ সুযোগ পেলে, দেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করাই হবে প্রধান লক্ষ্য।’

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

এহছানুল হক মিলন বলেন, ‘দলীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি আমাকে দায়িত্ব দেন। তবে, বিগত সময়ের অভিজ্ঞতায় আমি দেশের শিক্ষাব্যবস্থাকে এমনভাবে মডার্নাইজ (আধুনিকায়ন) করব। যেন, তা আন্তর্জাতিক পরিমণ্ডলের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে।’

তিনি আরও বলেন, ‘অতীতে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে যে গতিতে কাজ করেছিলাম, এবার সুযোগ পেলে তার চেয়ে বহুগুণ বেশি কাজ করার পরিকল্পনা রয়েছে।’

এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে তিনি বড় ব্যবধানে জয়লাভ করেন। মাজার জিয়ারতের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজমুন নাহার বেবীসহ দলীয় নেতাকর্মীরা।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ