মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

হিফজুল হাদিস, উলুমুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হিফজুল হাদিস, উলুমুল হাদিসসহ বড়দের হিফজুল কোরআন বিভাগে ভর্তি নিচ্ছে নারায়ণগঞ্জের সোনারাগাঁও পৌরসভা এলাকার ব্যতিক্রমধর্মী দ্বীনি প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী বাগমুছা। প্রতিষ্ঠানটির পরিচালক নানুপুরী পীরের খলীফা, ও বুযুর্গ আলেম আলহাজ্ব হাফেজ ইকবাল।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানা যায়, নতুন শিক্ষাবর্ষ ২০২৬-২৭ এ মেহনতি ও মনোযোগী ছাত্রদের ভর্তি নেবে প্রতিষ্ঠানটি। সীমিত আসন সংখ্যায় আগ্রহী ছাত্রদের ভর্তি নেওয়ার কথা জানানো হয়েছে। 

আল মারকাজুল ইসলামী বাগমুছার পরিচালক আলহাজ্ব হাফেজ ইকবাল বলেন, বিগত বছরগুলোতে আমাদের প্রতিষ্ঠান অত্যন্ত সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। বিশেষ করে হিফজুল হাদিসে আগ্রহী তালিবুল ইলমরা আমাদের এখানে ভর্তি হয়ে পূর্ণ বুখারি শরিফ মুখস্থ করার সৌভাগ্য অর্জন করেছে।

মাদরাসার বিভাগসমূহের মধ্যে রয়েছে-
উলুমূল হাদিস (১ বছর মেয়াদী) সম্পূর্ণ বসুন্ধরা মাদরাসার কারিকুলামে পরিচালিত।
হিফজুল হাদিস (৩ বছর মেয়াদী) বুখারি, মুসলিম, আবুদাউদ তিরমিজি, নাসায়ি, ইবনে মাযাহ।
হিফজুল কোরআন (বড়দের)

যোগাযোগ: ০১৬১৭-৬৭১২২৭, ০১৫১১-৫১০৭৫২
ঠিকানা: যেকোনো স্থান থেকে সোনারগাঁ নেমে মোগরাপাড়া চৌরাস্তা নেমে, রিকশা বা সি.এন.জি যোগে পানাম বাগমুছা মাদরাসা।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ