সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

পূর্ণ স্কলারশিপে পড়ার সুযোগ যে কওমি মাদরাসায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীর কোলাহলময় নগরজীবন থেকে অল্প দূরেই, কেরানীগঞ্জের কলাতিয়ার শান্ত ও সবুজ-শ্যামল গ্রামীণ পরিবেশে গড়ে উঠেছে দ্বীনি শিক্ষার এক সম্ভাবনাময় প্রতিষ্ঠান- জামিয়াতুল উলূম আল-ইসলামিয়া। প্রকৃতির স্নিগ্ধতা আর ইলমি পরিবেশের সমন্বয়ে প্রতিষ্ঠানটি হয়ে উঠেছে দ্বীনি শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য এক অনন্য ঠিকানা।

সাবেক সংসদ সদস্য ও আল মারকাজুল ইসলামীর চেয়ারম্যান মরহুম মুফতি শহীদুল ইসলাম প্রতিষ্ঠিত এই মাদরাসাটি দীর্ঘদিন ধরে ইসলামি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সময়ের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি নতুন পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে নিজেদের কার্যক্রমকে আরও শক্তিশালী করে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছে। সে লক্ষ্যে এখানে নিয়োগ দেওয়া হয়েছে ইসলামি জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাস্ত্রে পারদর্শী একঝাঁক তরুণ তুর্কি মেধাবী শিক্ষক।

সম্প্রতি মাদরাসাটির মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুফতী রেজাউল হক মুহাম্মদ আবদুল্লাহ। এর আগে তিনি রাজধানীর মিরপুর-১৩ নম্বর সেকশনে অবস্থিত দারুল উলুম ঢাকায় প্রায় ২০ বছর মুহতামিম ও শাইখুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার দীর্ঘ শিক্ষাগত ও প্রশাসনিক অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জামিয়াতুল উলূম আল-ইসলামিয়ায় ইসলামি শিক্ষার প্রাথমিক ধাপ কিন্ডারগার্টেন ও নুরানি মক্তব থেকে শুরু করে কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস পর্যন্ত পাঠদানের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি এখানে বিশেষায়িত ইসলামি আইন বিভাগ (ইফতা) এবং আরবি সাহিত্য বিভাগ (আদব) চালু রয়েছে। আসন্ন শিক্ষাবর্ষে দাওয়াহ বিভাগও খোলা হচ্ছে, যা শিক্ষার্থীদের উচ্চতর দ্বীনি গবেষণা ও বিশেষায়িত জ্ঞান অর্জনের সুযোগ করে দেয়।

প্রতিষ্ঠানটির লক্ষ্য শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা প্রদান নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে দ্বীনি চেতনা, আদব-আখলাক ও সুন্নাহভিত্তিক জীবনধারা গড়ে তোলা। শান্ত পরিবেশ, সুশৃঙ্খল শিক্ষাব্যবস্থা এবং অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে এখানে শিক্ষার্থীদের জন্য তৈরি হয়েছে এক অনুকূল ইলমি পরিবেশ।

দ্বীনি শিক্ষায় আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এটি হতে পারে একটি নির্ভরযোগ্য ও পছন্দনীয় প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির ফজিলত (মিশকাত), দাওরায়ে হাদিস, ইফতা, আদব ও দাওয়াহ বিভাগের সকল শিক্ষার্থীর জন্য এবং অন্যান্য শ্রেণির মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য পূর্ণ স্কলারশিপের সুবিধা রয়েছে।

ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:

মোবাইল: +8801933339991, +8801715963350

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ