সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

জেনারেলপড়ুয়া তরুণদের উচ্চতর দ্বীনি জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সাধারণ শিক্ষাধারায় পড়ুয়া বহু শিক্ষার্থীর মনেই কুরআন-সুন্নাহর জ্ঞান অর্জনের গভীর তৃষ্ণা রয়েছে। কিন্তু সঠিক পরিবেশ এবং পরিকল্পিত পাঠ্যসূচির অভাবে অধিকাংশেরই সেই স্বপ্ন অপূর্ণ থেকে যায়। অথচ জাগতিক শিক্ষায় সমৃদ্ধ এই মেধাবী তরুণরা যদি দ্বীনি জ্ঞানে সমৃদ্ধ হতে পারে, আমরা বিশ্বাস করি, দাওয়াহ অঙ্গনে তাদের হাত ধরে এক নীরব বিপ্লব সূচিত হবে, ইনশাআল্লাহ।

এ লক্ষ্যেই আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট পরিচালনা করছে ‘সার্টিফিকেট কোর্স ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইসলামিক স্টাডিস’। কোর্সটির প্রথম ব্যাচ ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে।

২য় ব্যাচে অংশগ্রহণ করতে আগ্রহী মেধাবীরা গুগল ফরম (https://docs.google.com/forms/d/e/1FAIpQLScwJ8y79r6DCZiVGHtakyzAbC6HF6Ta6CAJ3AgDgoZTyP6HvA/viewform) পূরণ অথবা পোস্টারে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করুন।

 

কোর্সে যা যা থাকছে (সিলেবাস ও বিষয়সমূহ)

✔ আরবি লিখন, গঠন, ব্যাকরণ ও ভাষা আয়ত্তকরণ।

✔ তাজবিদসহ বিশুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের শাস্ত্রীয় জ্ঞান।

✔ আরবিতে সহজবোধ্য হাদিস পাঠ ও অনুবাদের যোগ্যতা অর্জন।

✔ প্রাথমিকদের উপযোগী আরবি টেক্সট পাঠ ও অনুধাবন।

✔ বাংলায় দৈনন্দিন জীবনের ফরজে আইন ইলম এবং আরবিতে ফিকহের প্রাথমিক পাঠ।

✔ ইসলামের ইতিহাসের সংক্ষিপ্ত ও সামগ্রিক ধারণা।

✔ ইসলামি জ্ঞানশাস্ত্র (Islamic Sciences) সাথে পরিচিতি।

 

? বিশেষ বৈশিষ্ট্য ও সুযোগ-সুবিধাসমূহ

✔ টিউশন ফি ও আবাসন ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি।

✔ দক্ষ ও অভিজ্ঞ আলেমদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণ।

✔ নিয়মিত আত্মশুদ্ধি ও তারবিয়াহ সেশন।

✔ সফলভাবে উত্তীর্ণ হলে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজে পড়ার সুযোগ।

✔ শিক্ষার্থীদের পারিবারিক প্রয়োজন বিবেচনায় প্রতি মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।

✔পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামে উত্তীর্ণদের জন্য থাকবে সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপের ব্যবস্থা।

 

? ভর্তি যোগ্যতা

✔ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস, বিএসসি এবং স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থী।

✔ সিজিপিএ: ন্যূনতম ৩.০

✔ বয়স: সর্বোচ্চ ২৮ বছর

 

? পরীক্ষার বিষয়সমূহ

✔ বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান।

 

সার্বিক যোগাযোগ :

আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট

সাতরকুল কাজীবাড়ি ক্যাম্পাস, উত্তর বাড্ডা, ঢাকা।

যেকোনো প্রয়োজনে কল করুন এই নাম্বারে : 01958-277668 ( সকাল ৯টা থেকে বিকাল ৫ পর্যন্ত)

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ