সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

দারুল উলূম বনশ্রীর সাফল্য: বেফাকের মেধাতালিকায় ৭ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| নিজস্ব প্রতিবেদক ||

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। এতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম রামপুরা বনশ্রী মাদরাসা। এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৭ জন শিক্ষার্থী মেধাতালিকায় স্থান লাভ করেছে।

প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে জানা যায়, ইবতিদাইয়্যা বিভাগে ৬ জন এবং মুতাওয়াসসিতা বিভাগে ১ জন শিক্ষার্থী মেধাতালিকায় স্থান করে নিয়েছে। তারা হলেন ইবতিদাইয়্যা বিভাগে মো. আতাউল্লাহ (২৪), আব্দুল্লাহ (২৭), জুনায়েদ আহমদ (৩৩), সাজ্জাতুল ইসলাম (৩৫), ফারদ্বীন আলম সিয়াম (৪০) ও মাহমুদুল হাসান (৪৬)। এ ছাড়া মুতাওয়াসসিতা থেকে মো. আরাফাত আলম (৩৭)।