সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

বেফাকের মেধা তালিকায় জামিয়া শারইয়্যাহ্ মালিবাগের ৮৮ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| নিজস্ব প্রতিবেদক ||

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে রাজধানীর অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া শারইয়্যাহ্ মালিবাগ, ঢাকা। এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশগ্রহণকারী মোট ১৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৮ জনই মেধাতালিকায় স্থান লাভ করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।

আজ বুধবার (১৮ মার্চ) বেফাক মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল প্রকাশের পর মালিবাগ জামিয়ার এই অভাবনীয় সাফল্যের চিত্র ফুটে ওঠে।

জামিয়া শারইয়্যাহ্ মালিবাগের বিভিন্ন মারহালা বা স্তরে মেধাতালিকায় স্থান পাওয়া পরীক্ষার্থীদের সংখ্যা নিম্নরূপ:

মারহালা ফযীলত (মেশকাত): মোট ৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে মেধাতালিকায় স্থান পেয়েছেন ১৫ জন।

মারহালা সানাবিয়া উলইয়া (শরহে বেকায়া): মোট ৪১ জন পরীক্ষার্থীর মধ্যে মেধাতালিকায় স্থান পেয়েছেন ২২ জন।

মারহালা মুতাওয়াসসিতাহ (নাহবেমীর): মোট ৩০ জন পরীক্ষার্থীর মধ্যে মেধাতালিকায় স্থান পেয়েছেন ২০ জন।

মারহালা ইবতিদাইয়াহ (৫ম শ্রেণি): মোট ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে মেধাতালিকায় স্থান পেয়েছেন ৩০ জন।

মারহালা হিফজুল কুরআন: মোট ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে মেধাতালিকায় স্থান পেয়েছেন ০১ জন।

এদিকে, আজ বুধবার (১৮ মার্চ) বেফাক মিলনায়তনে দুপুর ১১টায় বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক বোর্ডের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। প্রকাশিত ফলাফলে দেখা যায়, গড় পাসের হার  ৮০:৯৫%। মুমতায (স্টার মার্ক) ৫৩,৫০০ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫,৭৪৭ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৬৫,৬৭৩ জন। মাকবুল (৩য় বিভাগ) ১,১১,৬৭১ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২,৮৬,৫৯১ জন।

পরীক্ষার ফলাফলের যাবতীয় তথ্য বেফাকের নিজস্ব ওয়েবসাইট (www.wifaqresult.com)-এ পাওয়া যাবে।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি ২০২৬ ঈসাব্দ হতে ২৪ জানুয়ারি ২০২৬ ঈসাব্দ পর্যন্ত সারা দেশের ৫৯৮টি দরসিয়াত ছাত্র ও ১৩৩৮টি দরসিয়াত ছাত্রী কেন্দ্রে, ৩৯৯টি হিফয ছাত্র ও ৫০টি হিফয ছাত্রী কেন্দ্রে এবং ২২টি ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত (ছাত্র-ছাত্রী) কেন্দ্রে মোট ৭টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ৩,৫৪,০৩৬ জন।

এতে দরসিয়াত ছাত্র অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১,০৩,৫৮৪ জন, ছাত্রী অংশগ্রহণকারী পরীক্ষার্থী ২,০৯,২৪২ জন, তাহফিজুল কুরআন ছাত্র অংশগ্রহণকারী পরীক্ষার্থী ৩৭,৬৮৫ জন, ছাত্রী অংশগ্রহণকারী পরীক্ষার্থী ২,৪৭৪ জন ও ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১,০৫১ জন।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ