কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে রাজধানী ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী। প্রতি বছরের মতো এবারও বেফাকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান ধরে রেখেছে হিফজ ও কিতাব বিভাগের পরীক্ষার্থীরা।
এবার বেফাক পরীক্ষায় কিতাব বিভাগের শরহে বেকায়া জামাতে সারাদেশে ১ম ও ৩য় স্থান এবং কাফিয়া জামাতে ১ম স্থান এবং ইবতিদায়ী জামাতে ৪র্থ ও ৫ম স্থান অর্জন করেছে। কিতাব বিভাগ থেকে ১১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৯৯ জন পরীক্ষার্থী মুমতাজ বা A+ পেয়ে উত্তীর্ণ হয়। এছাড়াও হিফজ বিভাগেও প্রতি বছরের ন্যায় এবারও ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করেছে বারবার বিশ্বজয়ী এ শিক্ষাপ্রতিষ্ঠান। হিফজ বেফাক পরীক্ষায় ৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ জন মুমতাজ বা A+ পেয়ে উত্তীর্ণ হয়।
মাদরাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম বলেন, এই ফলাফল একমাত্র আল্লাহর অনুগ্রহেই সম্ভব হয়েছে à¦