সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

বোর্ড পরীক্ষায় মাদরাসাতুল মাদীনাহ বারিধারার শিক্ষার্থীদের সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হুফ্ফাজুল কুরআন বোর্ড পরীক্ষায় চমকপ্রদ সাফল্য অর্জন করেছে মাদরাসাতুল মাদীনাহ বারিধারা, ঢাকার শিক্ষার্থীরা। এ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ১০ জন মুমতাজ, ৫ জন জায়্যিদ জিদ্দান এবং ৩ জন জায়্যিদ অর্জন করেছে।
অন্যদিকে, বেফাক বোর্ড পরীক্ষায়ও প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে। অংশগ্রহণকারী দুই শিক্ষার্থীর মধ্যে একজন সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছে এবং অপরজন জায়্যিদ জিদ্দান লাভ করেছে।

প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, প্রথম বছরেই এ ধরনের গৌরবময় অর্জন নিঃসন্দেহে দোয়া, মেহনত ও ইখলাসের ফল। এই সাফল্য শুধু আনন্দের নয়, বরং ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

তারা আরও আশা প্রকাশ করেন, ইনশা'আল্লাহ আগামী দিনগুলোতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে মাদরাসাতুল মাদীনাহ নতুন নতুন ইতিহাস রচনা করবে।

মাদরাসাতুল মাদীনাহ বারিধারা, ঢাকায় ১৪৪৭–১৪৪৮ হিজরি শিক্ষাবর্ষে নতুন ও পুরাতন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি মোতাবেক ২৫ মার্চ ২০২৬ (বুধবার) থেকে শুরু হবে। 

নূরানী, আদর্শ নাযেরা, হিফযুল কুরআন, হিফজ রিভিশন, প্রতিযোগিতা ও মাদানী নেসাব (প্রথম বর্ষ) বিভাগে ভর্তি নেওয়া হবে। 
যোগাযোগ: ০১৭০৩৫৮১৭৩৪, ০১৭৮১৪০৩৪৯৪, ০১৬০৭০৯০০১২, 01713891690

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ