মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

সব বিভাগে ভর্তি নেবে যাত্রাবাড়ীর জামিয়া ইসলামিয়া বাইতুন নূর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সীমিত কোটায় সব বিভাগে ভর্তি নেবে রাজধানীর যাত্রাবাড়ীর প্রখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া বাইতুন নূর। 
জানা যায়, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে মোট ২৮২ জন ছাত্র অংশগ্রহণ করেন। যার মধ্যে ১১০ জন শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পেয়ে প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধি করেছেন। এছাড়া মোট উত্তীর্ণদের মধ্যে ২১৬ জন 'মুমতাজ' (স্টার মার্ক) অর্জন করে মেধার স্বাক্ষর রেখেছেন।

সম্প্রতি প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানা যায়, আগামী ২৬ ও ২৭ মার্চ থেকে ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষে নুরানি থেকে তাখাসসুস ফিল ইফতা পর্যন্ত সব বিভাগে নতুন ছাত্র ভর্তি নেবে জামিয়া ইসলামিয়া বাইতুন নূর। 
ভর্তির এ কার্যক্রম চলবে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর আর কোনো ছাত্র ভর্তি হতে পারবে না বলেও জানায় প্রতিষ্ঠানটি।

ভর্তির নিয়মাবলি ও প্রয়োজনীয় শর্তের ক্ষেত্রে বলা হয়—
➤ ভর্তি হওয়ার সময় প্রত্যেক ছাত্রের সাথে তার অভিভাবকের উপস্থিতি অবশ্যই থাকতে হবে।
➤ ভর্তিচ্ছু ছাত্রদের অবশ্যই রঙিন ছবি এবং জন্ম সনদের কপি সঙ্গে আনতে হবে।
➤নুরানি বিভাগে ভর্তি হতে ইচ্ছুক ছাত্রদের ক্ষেত্রেও ছবি সাথে রাখা বাধ্যতামূলক।
➤কিতাব বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে ভর্তি ফরম নিজেদেরকেই নির্ভুলভাবে পূরণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়, এ বছর থেকে তাইসিরের মতো মিজান ও নাহবেমির জামাতেও দুই গ্রুপে দরস (ক্লাস) হবে। ফলে এই তিন জামাতের প্রতি জামাতে প্রায় ১০০ জন শিক্ষার্থীর কোটা রাখা হয়েছে। সুতরাং অন্যান্য জামাতের তুলনায় এই তিন জামাতে নতুন ছাত্র বেশি ভর্তি নেওয়া হবে। 
ঢাকার যেকোনো জায়গা থেকে যাত্রাবাড়ী, সায়েদাবাদ নেমে জামিয়া ইসলামিয়া বাইতুন নূর মাদরাসা।

যোগাযোগ: ০১৮৩২৯১৫১৬৪, ০১৯৭৬৯১৫১৬৪

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ