দাওরায়ে হাদিস(তাকমীল)-এ ১ম ও ৫ম মেধাস্থান অর্জন করে ধারাবাহিক সাফল্যে বজায় রেখেছে মেয়েদের দেশসেরা দীনি প্রতিষ্ঠান ফাতিমাতুযযাহরা রা.মহিলা মাদরাসা ঢাকা। বিগত বছরগুলোতেও মেধা তালিকার শীর্ষে অবস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (২৪ মার্চ) কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটি, পরীক্ষা মনিটরিং সেল, পরীক্ষা উপকমিটি ও নিরীক্ষকবৃন্দের যৌথ সভায় পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান মুহিউস্সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।
এ গৌরবময় সাফল্যের বিষয়ে মাদরাসাটির মুহতামিম মাওলানা মাহমুদ জাকির বলেন, সফলতার জন্য সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। কারণ তিনিই আমাদের এ সফলতà