সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

আল হাইআতুল উলইয়ায় জামিআ রাব্বানিয়ার অসাধারণ ফলাফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেফাকে শীর্ষ মেধাস্থান অর্জনকারী প্রতিষ্ঠান জামিআ রাব্বানিয়া আরাবিয়া এবার আল হাইআতুল উলইয়ার কেন্দ্রীয় পরীক্ষায়ও অসাধারণ ফলাফল অর্জন করেছে। ৪৬ জন পরীক্ষার্থীর মাঝে ৫ জন মেধাতালিকায় এবং ৪১ জন মুমতাজ হয়েছে। 

এ বছর বেফাকেও ১৯১ জন মেধা স্থান পেয়ে দেশের সর্বোচ্চ গড় অর্জন করে সর্ব শীর্ষ স্থান লাভ করেছে এই জামিআ।
আকর্ষণীয় এই ফলাফলে জামিআর প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি নজরুল ইসলাম ভাসানী (দা. বা.) আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন এবং পরীক্ষার্থীদেরকে উষ্ণ অভিবাদন জানান। 
প্রতিষ্ঠানটির শুভাকাঙ্ক্ষী, ফুযালা ও তলাবায়ে কেরামগণ কৃতি শিক্ষার্থীদেরকে অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন।
প্রতি বছর বেফাক ও আল হাইআতুল উলইয়ায় ধারাবাহিক ঈর্ষণীয় মেধার স্বাক্ষর রেখে চলেছে এই জামিআর শিক্ষার্থীগণ। 
এবছর বেফাক কর্তৃক অনুষ্ঠিত ‘শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা’য়ও ১ম ও ২য় স্থান অর্জনকারী ছিল এই জামিআর ফাযেল শিক্ষার্থী। 

প্রতি বছর এখান থেকে ফারেগ হওয়া ফুযালাগণ দেশের উল্লেখযোগ্য মাদরাসাগুলোতে তাদরীস-তালীমসহ ধর্মীয় অঙ্গনের বিভিন্ন শাখায় অত্যন্ত সুনামের সাথে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। 

উল্লেখ্য, আগামী ৬ শাউয়াল, ২৬ মার্চ বৃহস্পতিবার জামিআ রাব্বানিয়ায় সকল বিভাগে নতুন ছাত্র ভর্তি নেওয়া হবে। কোটা খালি থাকলে ৭ শাউয়ালও ভর্তি চলবে।
উভয় দিন সকাল ৭.৩০টা থেকে ৯টার মধ্যে ফরম সংগ্রহ করতে হবে।
ভর্তির জন্য যোগাযোগ: ০১৯০১৩১৬১৩৬ (তালিমাত), ০১৯০১৩১৬১৩১ (অফিস)
ফেসবুক পেইজ লিংক: https://www.facebook.com/share/18Er2KfZ6Y/?mibextid=wwXIfr

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ