মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

আল হাইআতুল উলয়ায় অংশগ্রহণের ২য় বছরেই রওজাতুল জান্নাত মহিলা মাদরাসার সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিআ রাব্বানিয়া আরাবিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি নজরুল ইসলাম ভাসানী (দা. বা.) কর্তৃক পরিচালিত রওজাতুল জান্নাত মহিলা মাদরাসা আল হাইআতুল উলয়ায় অংশগ্রহণের ২য় বছরেই সম্মিলিত মেধা তালিকায় ২টি মেধাস্থান অর্জন করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। 

বিস্তারিত ফলাফলে দেখা যায়, ১১ জন পরীক্ষার্থীর মাঝে ২ জন মেধা তালিকায়, ০৩ জন মুমতাজ, ০৬ জন জায়্যিদ জিদ্দান এবং ০২ জন জায়্যিদ।

প্রতিষ্ঠানটি এ বছর বেফাকেও অবিশ্বাস্য চমক দেখিয়েছে। ফযিলত, সানাবিয়া উলইয়া এবং ইবতেদাইয়া-সবগুলো মারহালায় ৩য় স্থানসহ সেরা ১০ এ রয়েছে অনেকেই। ১০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৭০ জনের (৬৫.৪২% গড়ে) মেধাস্থান অর্জন এই প্রতিষ্ঠানকে পৌঁছে দিয়েছে বেফাকের সর্বশীর্ষে। 

ঈর্ষণীয় এই ফলাফলে মাদরাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি নজরুল ইসলাম ভাসানী (দা. বা.) আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন এবং পরীক্ষার্থীদেরকে উষ্ণ অভিবাদন জানান। 

উল্লেখ্য, আগামী ৭, ৮ ও ৯ শাউয়াল মোতাবেক ২৭, ২৮, ২৯ মার্চ ২০২৬ ঈসায়ী রোজ শুক্র, শনি ও রবিবার এই মাদরাসায় ভর্তি চলবে। কোটা খালি থাকলে পরবর্তীতেও ভর্তি চলমান থাকবে।

এ শিক্ষাবর্ষে শিশু থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সকল বিভাগে সীমিত কোটায় ভর্তি নেওয়া হবে। 

ভর্তির জন্য যোগাযোগ: অফিস:(পুরুষ) 01901316121, অফিস:(মহিলা) 01901316120
যাতায়াত: যাত্রাবাড়ী বা চিটাগাংরোড থেকে সাইনবোর্ড হয়ে জালকুড়ি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র‌ সংলগ্ন জামিআ রাব্বানিয়ার পাশে। রব্বানীনগর, জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ