সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার খিদিরপাড়ার মাইজগাঁও গ্রামে অবস্থিত দ্বীনি শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ ‘মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসা’র নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ৮ শাওয়াল (২৮ মার্চ), শনিবার থেকে সকল বিভাগে ছাত্র ভর্তি করা হবে।

মাদরাসাটি পূর্ণরূপে দারুল উলূম দেওবন্দের আদর্শে পরিচালিত। দেশের শীর্ষস্থানীয় দ্বীনি প্রতিষ্ঠান হাটহাজারী মাদরাসার সুযোগ্য মুরব্বিগণ এই প্রতিষ্ঠানের সাথে সরাসরি সংশ্লিষ্ট রয়েছেন। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) পাঠ্যসূচি অনুসরণের পাশাপাশি এখানে রয়েছে যুগোপযোগী সিলেবাস ও মানসম্মত শিক্ষার নিশ্চয়তা।

মাদরাসার প্রিন্সিপাল মুফতী মুস্তফা আল হাবীবী জানান, বিগত বছরগুলোতে বেফাক পরীক্ষায় মাদরাসাটি শতভাগ পাসসহ সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। এখানে কিতাব বিভাগ (ইবতেদায়ী থেকে জালালাইন), আন্তর্জাতিক মানের হিফজ বিভাগ, নাজেরা এবং নিজস্ব কারিকুলামে ৩ বছরের নূরানী বিভাগে ভর্তির সুযোগ রয়েছে।

তিনি বলেন, মাইজগাঁও মাদরাসার অন্যতম বৈশিষ্ট্য হলো—এখানে শিক্ষার্থীদের জন্য থাকা এবং তিনবেলা মানসম্মত খাবারের ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি। কিতাব বিভাগের ছাত্রদের জন্য বিনামূল্যে কিতাব প্রদানের পাশাপাশি সারাবছর কোনো খরচ ছাড়াই পড়ার বিশেষ সুযোগ রয়েছে। এ ছাড়া ছাত্রদের জন্য শীতকালীন গিজার (গরম পানি) ও সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

তাঁর ভাষ্যমতে, কেবল প্রথাগত শিক্ষা নয়, বরং ছাত্রদের আধুনিক বিশ্বে যোগ্য করে গড়ে তুলতে ‘কাফিয়া’ জামাত থেকে সবার জন্য ‘স্পোকেন ইংলিশ কোর্স’ এবং ‘কম্পিউটার প্রশিক্ষণ’ উন্মুক্ত রাখা হয়েছে। এ ছাড়া ছাত্রদের আত্মিক ও আমলি উন্নতির জন্য নিয়মিত ‘ইসলাহি মজলিস’ পরিচালিত হয়।

যাতায়াত ও যোগাযোগ: ঢাকা গুলিস্তান বা নয়াবাজার হতে গাঙচিল বাসযোগে ‘ঘোলতুলি’ নেমে রিকশাযোগে অথবা নয়াবাজার হতে ঢাকা-নওপাড়া বাসযোগে ‘নওপাড়া’ নেমে অটো বা রিকশাযোগে খুব সহজেই মাদরাসায় পৌঁছানো যায়।
ভর্তি সংক্রান্ত যোগাযোগের নম্বর: ০১৯৯৯-৯১২২৯১, ০১৮৯৬-০৬৫৭০২
মুফতী মুস্তফা আল হাবীবী (প্রিন্সিপাল): ০১৭৯৭-০৮৮৩৫৫

অসহায়, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এই প্রতিষ্ঠানে বিশেষ অগ্রাধিকার ও সুবিধার ব্যবস্থা রয়েছে। 
নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে আপনার সন্তানকে দ্বীনি ও আধুনিক শিক্ষার এই সমন্বিত প্রতিষ্ঠানে ভর্তি করার জন্য আহ্বান জানিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ