সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

জামিয়া মুহিউস সুন্নাহ আজমপুর-এ নতুন শিক্ষাবর্ষের ভর্তি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী উত্তরার আজমপুর এলাকায় দ্বীনি ও আধুনিক শিক্ষার এক অনন্য সমন্বয় নিয়ে দাঁড়িয়ে আছে ‘জামিয়া মুহিউস সুন্নাহ আজমপুর’। নিজস্ব ছয় তলা বিশিষ্ট সুবিশাল ভবন ও মনোরম পরিবেশে পরিচালিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন ধরে মাদানী নেসাব ও দরসে নেজামীর এক নির্ভরযোগ্য নাম হিসেবে পরিচিতি লাভ করেছে। ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষ উপলক্ষে প্রতিষ্ঠানটিতে শুরু হয়েছে নতুন ছাত্র ভর্তি কার্যক্রম।

মাদরাসাটি দক্ষ, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত। এবারের নতুন শিক্ষাবর্ষের সবক ইফতিতাহ (পাঠদান উদ্বোধন) করবেন বিশ্বখ্যাত ফকিহ আল্লামা তাকী উসমানী সাহেব (দা. বা.)-এর একান্ত শাগরিদ এবং মসজিদুল আকবর কমপ্লেক্সের মুহতামিম মুফতি দেলোয়ার হোসাইন সাহেব (দা. বা.)। এছাড়াও শাইখুল হাদীস হিসেবে রয়েছেন করাচি থেকে ইফতা সম্পন্নকারী মুফতি শওকত কাসেমী (দা. বা.)।

প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান আকর্ষণ হলো এর ‘মাদানী নেসাব ১ম বর্ষ (আরবি মিডিয়াম)’। এটি মাদানী নেসাবের প্রখ্যাত ব্যক্তিত্ব আরিফ হক্কানী সাহেব (ঢাকা হুজুর)-এর বিশেষ তত্ত্বাবধানে পরিচালিত হয়। প্রখ্যাত শিক্ষাবিদ মাওলানা আবু তাহের মেসবাহ সাহেব-এর সরাসরি ছাত্রদের মাধ্যমে এখানে পাঠদান করা হয়।

মাদানী নেসাবের বিশেষত্বসমূহ:
•    মাত্র এক বছরেই সাবলীলভাবে আরবিতে কথা বলা, পড়া ও লেখার সক্ষমতা অর্জন।
•    কুরআন ও হাদীসের মৌলিক তরজমা করার যোগ্যতা লাভ।
•    নিয়মিত স্পোকেন ইংলিশের জন্য স্বতন্ত্র ও নিয়মতান্ত্রিক ক্লাস।
•    হাতের লেখা সুন্দরকরণ কর্মসূচি ও সাপ্তাহিক বক্তৃতা মজলিস।

ভর্তির বিভাগসমূহ 
ঢাকার উত্তরার সেরা মাদরাসা জামিয়া মুহিউস সুন্নাহ আজমপুরে কিতাব বিভাগের তাইসীর (৫ম শ্রেণি) থেকে তাকমীল (মাস্টার্স) পর্যন্ত পাঠদান করা হয়। এছাড়াও রয়েছে:
•    নূরানী-মক্তব ও স্বতন্ত্র নাজেরা বিভাগ।
•    হিফজুল কুরআন ও স্বতন্ত্র হিফজ রিভিশন বিভাগ।
বেফাকভুক্ত জামাতসমূহে ভর্তিচ্ছু ‘মুমতাজ’ (স্টার মার্ক) পর্যায়ের মেধাবী ছাত্রদের জন্য রয়েছে আকর্ষণীয় বিশেষ ছাড়ের ব্যবস্থা।

ভর্তির সময় ও যোগাযোগ
মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আশরাফুল ইসলাম রাহমানী (সিএসএএ, এ্যাওফি, বাহরাইন) জানান, শনিবার ৮ শাওয়াল (২৮ মার্চ) থেকে নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলবে।

ঠিকানা: আজমপুর কাঁচাবাজার ও মুক্তিযোদ্ধা রোড সংলগ্ন, তারা শাহী জামে মসজিদ রোড, মধ্য আজমপুর, দক্ষিণখান, ঢাকা-১২৩০। (উত্তরা আজমপুর রেলগেটের অতি সন্নিকটে)।

যোগাযোগের হটলাইন:

  • মোহতামিম সাহেব (মাওলানা মোহাম্মদ নাসির): 01836509504
  •   ভাইস প্রিন্সিপাল (মুফতি রেজাউল করিম): ০১৭২৬০৪২৪৩০
  •  শিক্ষা সচিব (মুফতি আব্দুল্লাহ নোমান): ০১৭৭১-৫৫৩৩১২
  •   অফিস: ০১৭৭৫-৯৮১১৭৭

দ্বীনি ও আধুনিক শিক্ষার এক আদর্শ পরিবেশে আপনার সন্তানকে গড়ে তুলতে আজই যোগাযোগ করুন উত্তরার এই সেরা বিদ্যাপীঠে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ