সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

জামিয়াতুল বালাগে শীর্ষস্থানীয় মুফতিদের অধীনে ইফতা পড়ার সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর হাজারীবাগের ঝাউচরে অবস্থিত ‘জামিয়াতুল বালাগ ঢাকা’ ২০২৬-২৭ ঈসায়ী শিক্ষাবর্ষে দেশের শীর্ষস্থানীয় মুফতি ও গবেষকদের সমন্বয়ে উচ্চতর ইসলামি আইন ও গবেষণা (ইফতা) বিভাগ চালু করেছে। তাকমীল (দাওরায়ে হাদীস) উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ইলমে ফিকহ ও ফতোয়া শাস্ত্রে বুৎপত্তি অর্জনের এটি একটি অনন্য সুযোগ।

বিভাগটি বিশ্ববরেণ্য আলেম মুফতি হিফজুর রহমান (হাফি.)-এর প্রধান মুরুব্বিয়ানায় পরিচালিত হবে। সময়ের আলোচিত মুনাজের ও গবেষক মুফতি লুৎফর রহমান ফরায়েজি (হাফি.) ফিরাকে বাতিলা (ভ্রান্ত ফিরকা) বিষয়ে এখানে নিয়মিত দরস প্রদান করবেন।

তাত্ত্বিক আলোচনার পাশাপাশি ব্যবহারিক ফতোয়া বা তামরিন পরিচালনার দায়িত্বে থাকছেন আকবর কমপ্লেক্স মাদরাসার শিক্ষা সচিব মুফতি হানিফ কাসেমী (হাফি.) এবং নূরিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও মুফতি মুফতি ইলিয়াস মাদারীপুরী (হাফি.)। জামিয়ার প্রিন্সিপাল এবং জাতীয় দৈনিকে ইসলামি প্রশ্নোত্তর ও কলামিস্ট হিসেবে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন গবেষক আলেম মুফতি আহসান শরীফ (হাফি.) প্রধান মুফতি হিসেবে বিভাগটির সামগ্রিক তত্ত্বাবধান করবেন।

বিশেষ সুবিধাসমূহ:
•    দক্ষ ও অভিজ্ঞ ফকিহদের মাধ্যমে নিয়মিত দরস ও তামরিন।
•    মেধাবী, এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ ছাড়ের সুব্যবস্থা।
•    তাত্ত্বিক ফিকহের পাশাপাশি সমকালীন বিভিন্ন মাসআলা ও ভ্রান্ত মতবাদ নিরসনে বিশেষ প্রশিক্ষণ।

যোগাযোগ: 
মাদরাসাটি রাজধানীর ঝাউচর বাজার, পশ্চিম হাজারীবাগ এলাকায় অবস্থিত। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে: 
০১৬৩৯-১৩৫৫১৩, ০১৮৩৭-৪২৪০৭১

দ্বীনি শিক্ষার উচ্চতর সোপানে পা রাখতে আগ্রহী তালিবে ইলমদের জন্য জামিয়াতুল বালাগ ঢাকা একটি আদর্শ গন্তব্য হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ