সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

হাইআতুল উলয়ায় জামিয়া কাসেম নানুতবীর সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর রামপুরা-হাতিরঝিল এলাকায় অবস্থিত স্বপ্নজয়ী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘জামিয়া কাসেম নানুতবী ঢাকা’। দুই বছর আগে একঝাঁক মেধাবী ছাত্র নিয়ে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি শুরু থেকেই বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)-এর কেন্দ্রীয় পরীক্ষায় মেধাস্থান অর্জনসহ শতভাগ পাসের গৌরব অর্জন করে আসছে।

কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষায় প্রথমবারের মতো অংশগ্রহণ করে প্রতিষ্ঠানটির ৪ জন শিক্ষার্থী মুমতায হওয়ার গৌরব অর্জন করেছে। 

ফলাফলের বিষয়ে মাদরাসার মুহতামিম মুফতি এমদাদুল ইসলাম বলেন, আমার প্রিয় ছাত্রদের সফলতার জন্য সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি। দোয়া করি, আল্লাহ আমাদের প্রতিষ্ঠানটিকে কবুল করেন। এবং আগামীতে ছাত্ররা যেন আরও ভালো করতে পারি সেই তাওফিক দেন।

এসময় তিনি ‘ভবিষ্যতে যেন ছাত্ররা সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রাখতে পারেন’ এর জন্য সবার কাছে বিশেষ দোয়া কামনা করেছেন। 

কওমি মাদরাসার শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় পাসের হার ৮৯.৯৯ শতাংশ। প্রায় ২৪ হাজার ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশ নেন।

এ বছর পরীক্ষার্থী সংখ্যা ছিল, ছাত্র ১৫,২৬৮ জন; ছাত্রী ৮,৬১৩ জন; মোট ২৩,৮৮১ জন। সারাদেশে ১০৪টি ছাত্র ও ১৫৫টি ছাত্রী মারকাযে (কেন্দ্রে) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ২১,৪৯১ জন, অনুত্তীর্ণ ২,৩৯০ জন।
উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৪,১৮৬ জন এবং ছাত্রী ৭,৩০৫ জন। পাসের হার ছাত্র ৯২.৯১%, ছাত্রী ৮৪.৮১%। গড় পাসের হার ৮৯.৯৯%। মুমতায (স্টার) বিভাগে উত্তীর্ণ হয়েছে, ছাত্র ১,৪৭৮ জন এবং ছাত্রী ৯৭ জন। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৪,৫৫৯ জন, ছাত্রী ১,১৪৭ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৫,৮০২ জন, ছাত্রী ৩,৪৮৯ জন এবং মাকবূল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ২,৩৪৭ জন, ছাত্রী ২,৫৭২ জন। পরীক্ষা বাতিল (যবত্) করা হয় ২০ জনের।

পরীক্ষা প্রবিধি অনুসারে ছাত্র ও ছাত্রী মেধাক্রম পৃথক করা হয়েছে এবং ছাত্র ও ছাত্রী প্রতি ৫০০ (পাঁচশত) জনের বিপরীতে ১ (এক) জনকে মেধা তালিকায় নেয়া হয়েছে। সে হিসেবে ছাত্র ৩১তম এবং ছাত্রী ১৭তম পর্যন্ত মেধা তালিকায় স্থান পেয়েছে। 

ঠিকানা ও যোগাযোগ
৩৯০/৩সি, ডিআইটি রোড, পশ্চিম রামপুরা, হাতিরঝিল, ঢাকা-১২১৯। (রামপুরা টিভি সেন্টারের ২০০ গজ দক্ষিণে)। 
মোবাইল: ০১৭১৬-৮০১২৭৬, ০১৮১২-৫৯৯৩৯৮।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ