রাজধানীর রামপুরা-হাতিরঝিল এলাকায় অবস্থিত স্বপ্নজয়ী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘জামিয়া কাসেম নানুতবী ঢাকা’র নতুন শিক্ষাবর্ষের (১৪৪৭-৪৮ হিজরি) ভর্তি কার্যক্রম শুরু হবে ৮ শাওয়াল থেকে । দুই বছর আগে একঝাঁক মেধাবী ছাত্র নিয়ে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি শুরু থেকেই বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)-এর কেন্দ্রীয় পরীক্ষায় মেধাস্থান অর্জনসহ শতভাগ পাসের গৌরব অর্জন করে আসছে।
এ ছাড়া কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষায় প্রথমবারের মতো অংশগ্রহণ করে প্রতিষ্ঠানটির ৪ জন শিক্ষার্থী মুমতায হওয়ার গৌরব অর্জন করেছে।
মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, ৮ শাওয়াল (২৮ মার্চ), শনিবার মক্তব থেকে দাওরায়ে হাদীস পর্যন্ত সকল বিভাগে সীমিত কোটায় ভর্তি কার্যক্রম শুরু হবে। আগামী ১৫ শাওয়াল (৪ এপ্রিল), শনিবার মাদরাসার ‘সবক ইফতিতাহ’ বা শিক্ষাবর্ষের উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী সবক প্রদান করবেন ঢা