দ্বীনি শিক্ষার প্রসারে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় অবস্থিত জামি‘আ আরাবিয়া আশরাফুল উলূম উলূকান্দী একটি সুশৃঙ্খল ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজের অবস্থান সুসংহত করেছে। ফকিহুন নফস আল্লামা মুফতি দিলাওয়ার হুসাইন সাহেব (হাফি.)-এর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই জামি‘আয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
জামি‘আটির সাফল্যের পরিচয় পাওয়া যায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফলে।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে বেফাকের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষায় তাইসির ও নাহবেমীর জামাতে শতভাগ পাসসহ মোট ৫৭টি মেধাস্থান ও ৯৪ জন মুমতাজ হওয়ার গৌরব অর্জন করেছে।