সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

যাত্রাবাড়ীর ঐতিহাসিক  ছনটেক মহিলা মাদরাসায় ভর্তি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত দীর্ঘ ৪০ বছরের সুপরিচিত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম ছনটেক মহিলা মাদরাসায় নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি প্রক্রিয়া শুরু হয়।

নতুন শিক্ষাবর্ষে মক্তব বিভাগ, হিফজ বিভাগ এবং কিতাব বিভাগে (ইবতেদায়ি জামাত থেকে দাওরা হাদিস পর্যন্ত) ছাত্রী ভর্তি নেওয়া হচ্ছে। ইলমের আলো ছড়িয়ে দিতে এবং নতুন প্রজন্মকে দ্বীনি শিক্ষায় এগিয়ে নিতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠানটির মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান রহমানী বলেন, ‘আমাদের মাদরাসা দীর্ঘ ৪০ বছর ধরে নারীদের দ্বীনি শিক্ষার ক্ষেত্রে অবদানের সাক্ষ্য বহন করছে। নতুন শিক্ষাবর্ষে আমরা আবারো ইলমের প্রসারে বদ্ধপরিকর। আমরা চাই প্রত্যেক ছাত্রী যেন ইসলামের সঠিক জ্ঞান অর্জন করে আদর্শ সমাজ গঠনে অবদান রাখতে পারে।’

মাদরাসার নাজেম তালিমাত শায়খুল হাদিস মাওলানা আব্দুল আউয়াল জানিয়েছেন, ভর্তি চলবে আগামী ১২ শাওয়াল ১৪৪৭ হিজরি, বুধবার আসর পর্যন্ত। নতুন ও পুরাতন সকল ছাত্রদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে: 01920944356, 01670883684, 01940600216

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ