সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

মারকাজুশ শাইখ আরশাদ আল-মাদানী ঢাকায় ইফতা বিভাগে ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

উচ্চতর গবেষণা ও খালিস দ্বীনি শিক্ষার লক্ষ্যে পরিচালিত প্রতিষ্ঠান মারকাজুশ শাইখ আরশাদ আল-মাদানী, ঢাকাতে নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি সাফল্যের ৫ম বর্ষে পদার্পণ করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির সভাপতি আলহাজ্ব সৈয়দ জহির উদ্দিন।

প্রতিষ্ঠানটিতে আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার ব্যবস্থায় শিক্ষার সুযোগ রয়েছে। দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক ও মানসম্মত পাঠদান নিশ্চিত করতে বিভাগভিত্তিক কোর্স পরিচালনা করা হচ্ছে।

ইফতা বিভাগে দরস প্রদান করছেন নবীন ও প্রবীণ এক ঝাঁক অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী। এবছরও কয়েকজন দেশবরেণ্য বিশিষ্ট আলেম প্রতিষ্ঠানটির ইফতা বিভাগে দরস প্রদান করবেন। এর মধ্যে রয়েছেন-

মুফতি রফিকুল ইসলাম আল মাদানী, (বিভাগীয় প্রধান, ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকা), মুফতি জাবের কাসেমী, (সাহেবজাদা, আল্লামা নূর হোসাইন কাসেমী রহ., মুঈনে মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস, জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা), মুফতি আব্দুল্লাহ তামিম, (সিনিয়র সহ-সম্পাদক, সময় টিভি), মুফতি মুনশি মুহাম্মদ উবায়দুল্লাহ, (সহ সম্পাদক, দৈনিক আলোকিত বাংলাদেশ)।

প্রতিষ্ঠানটিতে রয়েছে— ইফতা বিভাগ (১ বছর মেয়াদি), হিফজ বিভাগ, আধুনিক নাজেরা বিভাগ, আধুনিক নূরানী বিভাগ, ইসলামিক কিন্ডারগার্টেন (প্লে থেকে ৩য় শ্রেণি পর্যন্ত)।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি ইমরানুল বারী সিরাজী। তিনি দারুল উলুম দেওবন্দ (ভারত) থেকে ফাজেল এবং জামিয়া আনওয়ারুল হুদা, হায়দারাবাদ, ভারত থেকে ইফতা সম্পন্ন। পাশাপাশি তিনি এমএমইআরসি, মুম্বাই থেকে ইংলিশ ডিপ্লোমা অর্জন করেছেন। তিনি বর্তমানে খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা এবং দৈনিক যুগান্তর ও রেডিও ৭১ এফএম ৯৮.৪-এ ইসলাম বিষয়ক প্রশ্নোত্তরদাতা হিসেবে দায়িত্ব পালন করছেন।

যোগাযোগ: ০১৭৩৪৬৫৫২২৮

ঠিকানা: ৫১/১, মানিকনগর সরদার বাড়ী (পুকুরপাড় সংলগ্ন, বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব আব্দুল মতিন সরদারের বাড়ী), মুগদা, ঢাকা-১২০৩


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ