সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জন্য ‘সুখবর’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে উৎসব ভাতার চেক ছাড় করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ মে) অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫০ শতাংশ হারে ঈদ বোনাস দেওয়া হবে। এ সংক্রান্ত মোট চারটি চেক গত ১৮ মে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

চেকগুলো অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংক-এর প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংক ও সোনালী ব্যাংক-এর স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। এসব ব্যাংকের মাধ্যমেই শিক্ষক-কর্মচারীদের মধ্যে উৎসব ভাতা বিতরণ করা হবে।

অধিদপ্তর জানিয়েছে, শিক্ষক-কর্মচারীরা আগামী ১৯ মে থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে ঈদুল আজহার উৎসব ভাতা উত্তোলন করতে পারবেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ