সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

প্রতিকূল আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি ১৯ হাজার শিক্ষার্থী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

টানা বৃষ্টিপাত ও জলাবন্ধতার মধ্যেই গতকাল দেশের ৫৯ জেলায় অনুষ্ঠিত হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এদিন সারাদেশের আবহাওয়া প্রতিকূল হওয়ার কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি ১৯ হাজার ৫৯২ জন শিক্ষার্থী।

সোমবার (১৩ জুলাই) সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত ছিল। অনেক এলাকায় রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। কোথাও কোমড় কোথাও হাঁটু পরিমাণ পানি জমে চলাচলের অযোগ্য হয়ে গেছিল রাস্থাঘাট। এ পরিস্থিতি সামলে বহু শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও অনেকে আসতে পারেনি পরীক্ষার হলে।

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এদিন আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং হিসাববিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব বোর্ডে নিবন্ধিত ৪ লাখ ৫৩ হাজার ৫০৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪ লাখ ৪১ হাজার ৭৭৪ জন। অনুপস্থিত ছিলেন ১১ হাজার ৭২৯ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৭৫ হাজার ৯৩ জন শিক্ষার্থীর। এর মধ্যে উপস্থিত ছিলেন ৬৯ হাজার ৯২৩ জন এবং অনুপস্থিত ছিলেন ৫ হাজার ১৭০ জন।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অফিস ম্যানেজমেন্ট ও ব্যবসায় সংগঠন বিষয়ের পরীক্ষায় ৮৬ হাজার ১৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৮৩ হাজার ৪৫০ জন। এ বোর্ডে অনুপস্থিত ছিলেন ২ হাজার ৬৯৩ জন।

 আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ