বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮


আজও চলছে এইচএসসি পরীক্ষা, দুপুরে লংমার্চ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের আন্দোলন, বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন এড়িয়েই আজ সকাল ১০ টা থেকে সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা।

বুধবার (১৫ জুলাই) সকাল ১০টা থেকে আটটি সাধারণ শিক্ষা বোর্ডে তিনটি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে একটি এবং কারিগরি শিক্ষা বোর্ডে একটি—মোট পাঁচ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বোর্ডের রুটিন অনুযায়ী, বুধবার (১৫ জুলাই) আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে চট্টগ্রাম বোর্ড ছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, পরীক্ষা শেষে বেলা ১টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন একদল শিক্ষার্থী। টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির কারণে দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি জানান তারা।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ