শিক্ষার গুরুত্ব বিবেচনায় বর্তমান বাজেটে এ খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আগে যে ধরনের মুখস্থনির্ভর শিক্ষা আমরা গ্রহণ করতাম, বর্তমান শিক্ষাব্যবস্থা তার চেয়ে সম্পূর্ণ আলাদা। বর্তমান শিক্ষাব্যবস্থা মূলত ইনোভেশন, স্টার্টআপ এবং প্রজেক্ট বেইজড।
শুক্রবার (১২ জুন) দুপুরে চাঁদপুরের কচুয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবন ধারণা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রতিযোগিতায় এগিয়ে নিয়ে যেতে হবে। ইতোমধ্যে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে উন্নত দেশের মানদণ্ডে উন্নীত করার লক্ষ্যে কাজ চলছে। দেশের বিশাল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে এবং আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
আইও