সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল এবং সমমানের পরীক্ষার ফল আজ সোমবার (১০ আগস্ট) প্রকাশিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি সরকারি দুই ওয়েবসাইট eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd-এ প্রবেশ করে ফলাফল জানতে পারবেন।

ওয়েবসাইটে ফল দেখতে সাধারণত পরীক্ষার নাম, পরীক্ষার বছর, বোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে SSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার সাল লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

সাধারণ শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের লিখতে হবে—

SSC BOARD ROLL YEAR

মাদরাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের লিখতে হবে—

SSC MAD ROLL YEAR

কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের লিখতে হবে—

SSC TEC ROLL YEAR

এরপর বার্তাটি ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। প্রতিটি এসএমএসের জন্য সব ধরনের করসহ ১ টাকা ৩৯ পয়সা চার্জ কাটা হবে।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইন ও এসএমএস—দুই মাধ্যমেই নিজেদের ফলাফল জানতে পারবেন।

eduboardresult.gov.bd

eduboardresult.gov.bd

আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ