সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

দাখিলে শূন্য পাস ২২৬ মাদরাসার প্রধানদের শোকজ নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের দাখিল পরীক্ষায় ২২৬টি মাদরাসা থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি। এসব মাদরাসার প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (১১ আগস্ট) বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় যেসব মাদ্রাসা থেকে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি, অর্থাৎ শূন্য পাস করা প্রতিষ্ঠানের প্রধানদের লিখিত বক্তব্যসহ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদের দপ্তরে সশরীরে উপস্থিত হতে হবে।

এ জন্য অঞ্চলভেদে মাদ্রাসা প্রধানদের উপস্থিতির সময়সূচিও নির্ধারণ করেছে বোর্ড। নির্ধারিত সূচি অনুযায়ী, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের মাদরাসা প্রধানদের আগামী ১৬ আগস্ট, রাজশাহী অঞ্চলের ১৭ আগস্ট এবং রংপুর অঞ্চলের প্রধানদের ১৮ আগস্ট উপস্থিত হতে বলা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের মাতরাসা প্রধানদের ১৯ আগস্ট, খুলনা ও কুমিল্লা অঞ্চলের ২০ আগস্ট এবং বরিশাল অঞ্চলের প্রধানদের ২৩ আগস্ট লিখিত বক্তব্যসহ বোর্ডে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট মাদ্রাসা প্রধানদের উপস্থিত হয়ে শূন্য পাসের বিষয়ে তাদের লিখিত বক্তব্য উপস্থাপন করতে হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ