সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

মাদরাসা বোর্ডে ফেল থেকে পাস ২৫৫, নতুন জিপিএ-৫ ২৯৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২৫৫ জন পরীক্ষার্থী। একই সঙ্গে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৯৩ জন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে ফল প্রকাশের পাশাপাশি আবেদনকারীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হয়েছে।

মাদরাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, পুনর্নিরীক্ষণের পর মোট ১ হাজার ৫৪৯ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এসব পরীক্ষার্থীর ৫ হাজার ৯৪৪টি বিষয়ের উত্তরপত্রে নম্বর পরিবর্তন বা সংশোধন করা হয়েছে।

এর মধ্যে আগে অকৃতকার্য হওয়া ২৫৫ জন পুনর্নিরীক্ষণের পর পাস করেছেন। আর নতুন করে সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ অর্জন করেছেন ২৯৩ জন।

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন ৪০ হাজার ১২০ জন পরীক্ষার্থী।

আবেদনকারীরা মোট ১ লাখ ৩ হাজার ৫০৩টি বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন। এসব উত্তরপত্রে নম্বর সংশোধনের পর ১ হাজার ৫৪৯ জনের গ্রেড পরিবর্তন হয়েছে।

এর আগে গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়। মূল ফল প্রকাশের ৩১ দিন পর বৃহস্পতিবার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হলো। আর পুনর্নিরীক্ষণের আবেদন শেষ হয়েছিল ১৭ আগস্ট রাতে—এর ২৪ দিন পর প্রকাশ হলো সংশোধিত ফল।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ