সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। বিশেষ বিবেচনায় আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণের নতুন সময়সীমা নির্ধারণ করেছে বোর্ড।

রোববার (১৩ সেপ্টেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃত্তি পরীক্ষার ফরম পূরণের জন্য অনলাইনে বোর্ড ফি জমা দেওয়ার শেষ সময় ১৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। আর ফরম পূরণ ও সংশ্লিষ্ট তথ্য আপলোডের সময়সীমা বাড়িয়ে ১৯ সেপ্টেম্বর করা হয়েছে।

বোর্ডের ফি সিস্টেমে জমা হওয়ার পরই তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশেষ বিবেচনায় সময় বাড়ানো হলেও এ সময়সীমা আর বাড়ানো হবে না।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ