বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

দারুল আজহার মাদরাসায় ১২ শিক্ষার্থীর কোরআনের সবক প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল আজহার মাদরাসা কমপ্লেক্সে ১২ শিক্ষার্থীর পবিত্র কোরআনুল কারিমের সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মাদরাসা প্রাঙ্গণে আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার মুরুব্বি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম। বিশেষ আলোচক ছিলেন মাদরাসার উস্তাদুল হাদিস মুফতি শেখ মুহাম্মাদ নাঈম বিন আব্দুল বারী ও নায়েবে মুহতামিম মাওলানা শাহজালাল।

মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শাইখুল হাদিস সৈয়দ আব্দুল কাদের জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও হামদ-না’ত পরিবেশন করা হয়। পরে ১২ নতুন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআনুল কারিম তুলে দিয়ে তাদের সবক প্রদান করা হয়।

প্রধান আলোচকের বক্তব্যে হাফেজ মাওলানা জহিরুল ইসলাম বলেন, ‘কোরআন শিক্ষা হলো মানবজীবনের সবচেয়ে বড় অর্জন। আজকের এই ছোট্ট শিশুরাই আগামী দিনে কোরআনের আলো ঘরে ঘরে পৌঁছে দেবে।’

সভাপতির বক্তব্যে সৈয়দ আব্দুল কাদের জামাল বলেন, দ্বীনি শিক্ষার প্রসারে দারুল আজহার মাদরাসা কমপ্লেক্স সবসময় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং মাদরাসার কার্যক্রমে অভিভাবকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ