বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে জুলাই স্মৃতিচারণ ও জাতীয় শিশু কিশোর সংগঠন কলরব এর শিল্পীদের উপস্থিতিতে মনোমুগ্ধকর সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত।
১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল তিনটায় বিকিরণ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সাইফ মুহাম্মাদ আলাউদ্দিন এর সভাপতিত্বে হাসান এনাম এর সঞ্চালনায় টিএসসি চত্বরে আয়োজনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থী ও শহীদ পরিবারের সদস্য সহ বিশ্ববিদ্যালয় শিক্ষক, সংগঠক লেখক গবেষকরা বক্তব্য রাখেন। এ সময় জুলাই বিপ্লবের দিনগুলো তারা স্মৃতিচারণ করেন এবং আগামী দিনে বাংলাদেশের সকল নাগরিক ঐক্যবদ্ধ হয়ে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের নিবেদিত করার আহ্বান জানান।
এসময় স্মৃতিচারণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: তানজিমউদ্দীন খান, অধ্যাপক শামছুল আলম খান, সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু, সংগঠক ও সমাজকর্মী শেখ ফজলুল করীম মারà