শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম

শহীদদের স্মরণে স্বপ্নসিঁড়ির ‘গানেই যুদ্ধ গানেই জয়’ সংগীতানুষ্ঠান আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ‘গানেই যুদ্ধ গানেই জয়’ শিরোনামে রাজধানীতে জমকালো সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে জনপ্রিয় ইসলামি সাংস্কৃতিক সংগঠন স্বপ্নসিঁড়ি।

১০ অক্টোবর বৃহস্পতিবার কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিতব্য সংগীতানুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যেই ব্যাপক সাড়া পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্রোতামহলে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী আওয়ামী সরকারের হাতে নিহত শহীদদের স্মৃতি ও আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সংগঠনটি। তাদের আশা, অনুষ্ঠানটি হবে অত্যন্ত গোছালো, মনমুগ্ধকর এবং ঐতিহাসিক।

সংগঠনের পরিচালক হুমায়ুন কবীর শাবিব জানিয়েছেন, ইতোমধ্যেই তাদের সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে। তিনি আরও জানিয়েছেন, আয়োজনে রাজধানীসহ দেশের বিশিষ্ট্য রাজনৈতিক, সাংস্কৃতিক ও আলেমসমাজের গুণি ব্যক্তিরা অংশগ্রহণ করবেন। শিল্পী-কবি ও লেখক সাংবাদিকসহ অনুষ্ঠানটি বিপ্লবীদের মিলনমেলায় পরিণত হবে আশা প্রকাশ করেন তিনি।

জানা গেছে, জনপ্রিয় সংগীতশিল্পী হুমায়ুন কবীর শাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান হিসেবে থাকবেন মুফতি হাবিবুর রহমান মিসবাহ এবং প্রধান আলোচক হিসেবে থাকবেন মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদদের স্মরণে অনুষ্ঠানের মূল আয়োজনে সংগীত পরিবেশন করবেন স্বপ্নসিঁড়ি সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় শিল্পীরা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ