শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম

কোথায় ঈদের নামাজ পড়লেন হামজা-ফাহমিদুলরা?


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঈদের নামাজে জাতীয় ফুটবল দলের বন্ধনের অনন্য মুহূর্তঈদের নামাজে জাতীয় ফুটবল দলের বন্ধনের অনন্য মুহূর্তএশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করলেও ঈদুল আজহার উচ্ছ্বাস ছুঁয়ে গেল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের। পূর্ণ ছুটি না মিললেও ঈদের সকালটা রঙ ছড়াল পারস্পরিক সৌহার্দ্য ও ধর্মীয় অনুভূতির মিলনে।

ঈদের নামাজ আদায় করতে রাজধানীর শাহবাগের ঐতিহ্যবাহী চাঁদ মসজিদে যান জাতীয় দলের তারকা খেলোয়াড় হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, জামাল ভূঁইয়া, ঈসা ফয়সালসহ আরও অনেকে। নামাজ শেষে সকলে ফিরে যান টিম হোটেলে। এরপর বিকেলেই নির্ধারিত সময় অনুযায়ী বাফুফে স্টেডিয়ামে শুরু হয় অনুশীলন পর্ব।

ঈদের দিনে দুপুর ২টা পর্যন্ত পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেলেও খেলোয়াড়দের মনোযোগ সরে না ১০ জুনের গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে, যেখানে তাদের প্রতিপক্ষ সিঙ্গাপুর।

এর আগে ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলে জয় তুলে নেওয়া দল এখন আত্মবিশ্বাসে ভরপুর। সেই ম্যাচে চোখে পড়ার মতো পারফর্ম করেন প্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী ও উদীয়মান তারকা ফাহমিদুল ইসলাম। অন্যদিকে, বিদেশফেরত সামিত সোম ম্যাচের দিন সকালে ঢাকায় পৌঁছালেও মূল একাদশে জায়গা পাননি।

ভুটান ম্যাচের পর থেকে ক্যাম্পেই আছেন হামজা ও ফাহমিদুল। সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন নিবিড়ভাবে। ঈদের দিনেও মাঠের বাইরে তাদের দেখা গেছে সাদা পাঞ্জাবিতে—দলীয় ঐক্য ও সংস্কৃতির অনন্য প্রতিফলন যেন ফুটে উঠেছে সেখানে।

জাতীয় দায়িত্বের প্রস্তুতির মাঝেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এই চিত্র হয়ে উঠেছে অনুপ্রেরণার প্রতীক। মাঠের বাইরেও দলের এই সংহতি যেন বলে দিচ্ছে—একতা আর আত্মবিশ্বাস থাকলে বড় লক্ষ্য জয় সম্ভব।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ