বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

ইসলাম ধর্ম গ্রহণ করলেন কেনিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী ডিজে কেজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কেনিয়ার খ্যাতিমান গসপেল সংগীতশিল্পী ও ডিজে কেজিয়া জিরোনো, যিনি ডিজে কেজ নামে পরিচিত, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। চলতি বছরের ১১ জুলাই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইসলাম গ্রহণের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ! আমরা আমাদের শাহাদাহ গ্রহণ করেছি। এটা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের সূচনা।’

ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতে দেখা যায়, ডিজে কেজ ও তার কন্যা উভয়েই ইসলামী পোশাক পরিধান করেছেন এবং মেয়ের হাতে রয়েছে মেহেদি। ইসলাম গ্রহণের পর কেজিয়া নিজের নাম পরিবর্তন করে জিয়াহ এবং তার কন্যার নাম রেখেছেন লিয়ানা।

ডিজে কেজ একজন ‘গসপেল ডিজে’ হিসেবে পরিচিত ছিলেন, যিনি চার্চ ও ধর্মীয় সমাবেশে সংগীত পরিবেশন করতেন। তবে তার জীবনের পথচলা ছিল বেশ কঠিন। মাত্র ১৭ বছর বয়সে ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী হলে তাঁকে সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চ থেকে বহিষ্কার করা হয়। সামাজিকভাবে লাঞ্ছিত হয়ে তিনি চার্চ ত্যাগ করে সেক্যুলার ধারার গান গাইতে শুরু করেন।

পরবর্তীতে ২০২০ সালে তিনি পুনরায় ধর্মীয় সংগীতে ফিরে এলেও শেষ পর্যন্ত একান্ত আধ্যাত্মিক অন্বেষণের ধারাবাহিকতায় ইসলামের ছায়াতলে আশ্রয় নেন।

ইসলাম গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক চার্চে শুরু হয়নি, চার্চেও তা শেষ হয়নি। আমি বহু বছর ধরে আধ্যাত্মিকতার পথ খুঁজেছি। ইসলামের প্রতি আমার ঝুঁকে পড়া আকস্মিক নয়—এটি পবিত্র, এটি আমার নিজের পথ। বিশ্বাস কোনো আবদ্ধ বাক্স নয়, বরং এটি একটি আহ্বান—যাতে আমি সাড়া দিয়েছি।”

ডিজে কেজের ইসলাম গ্রহণের খবর কেনিয়ার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং সামাজিক মাধ্যমে অসংখ্য অনুসারী তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

তথ্যসূত্র: তুকো.কেই

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ