শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

অভিনয় ছেড়ে ধর্মচর্চায় মনোযোগী হলেন তামিম মৃধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইউটিউবার, অভিনেতা ও গায়ক হিসেবে পরিচিত তামিম মৃধা সাম্প্রতিক সময়ে শোবিজের চেয়ে বেশি সময় দিচ্ছেন ধর্মচর্চায়। পরিবর্তন এসেছে তার জীবনধারা ও চেহারায়ও। লম্বা দাড়ি রেখেছেন তিনি এবং ইসলামিক বিষয়ক বিভিন্ন কনটেন্টে এখন প্রায়ই দেখা যাচ্ছে তাকে।

সম্প্রতি তিনি পবিত্র উমরাহ পালনে সৌদি আরব যান। সেখানে কাবাঘরের সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে নিজের অনুভূতি ব্যক্ত করেন।

ছবির ক্যাপশনে তামিম মৃধা লেখেন, “অনেকে জিজ্ঞেস করে, এখন আমার রিজিকের কী অবস্থা। আমি ভাবি, রিজিক আসলে কী? আমি যে ভাবতে পারছি, ঘুমাতে পারছি, কথা বলতে পারছি, হাঁটতে পারছি, শান্তি পাচ্ছি, সন্তুষ্ট থাকতে পারছি—এসবই তো আমার রিজিক! আর সেই রিজিক নিয়েই আমি আল্লাহর ঘরে দাঁড়িয়ে তাঁকে এবং নিজেকে সন্তুষ্ট করতে পারছি। এর থেকে বড় সুখ আর কী হতে পারে?”

শুকরিয়া আদায় করে তিনি আরও লেখেন, “আলহামদুলিল্লাহ! দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকেই অন্তত একবার এই পবিত্র স্থানে আসার তৌফিক দান করেন।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ