বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস ড. খলিলুর রহমানকে ওআইসি মহাসচিবের অভিনন্দন বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি ইসলামী আন্দোলনের

মার্চ থেকেই মাদ্রাসা ক্রিকেট শুরু করছে বিসিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর গত অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন—প্রথমবারের মতো দেশে মাদ্রাসা ক্রিকেট চালু করা হবে। সেই ঘোষণা বাস্তবায়নের পথে বড় অগ্রগতি এসেছে। বিসিবি পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, আগামী মার্চ থেকেই মাদ্রাসা ক্রিকেট শুরু হচ্ছে।

সোমবার বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব পান আসিফ আকবর। নতুন দায়িত্ব নিয়েই তৃণমূল পর্যায়ে ক্রিকেট বিস্তারের পরিকল্পনার কথা জানান তিনি। এক পডকাস্টে তিনি বলেন, ‘আগামী মাস থেকেই স্কুল ক্রিকেট ও মাদ্রাসা ক্রিকেট শুরু হবে। এরপর পর্যায়ক্রমে আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেটও চালু করা হবে। আমাদের অনেক খেলোয়াড় ও কোচ আছেন, যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন। আফগানিস্তান, পাকিস্তান এমনকি ভারতেও মাদ্রাসা থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসছে। অনেক মাদ্রাসায় বড় মাঠ রয়েছে। শিক্ষার্থীদের বিনোদন কি শুধু হোস্টেলে সীমাবদ্ধ থাকবে? আমরা বয়সভিত্তিক পর্যায়ে ক্রিকেট ছড়িয়ে দিতে চাই। শিক্ষার্থীদের পরীক্ষার সূচি বিবেচনায় রেখেই সময়সূচি ঘোষণা করা হবে।’

গত অক্টোবরে নির্বাচনের পর বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট কার্যক্রমের প্রধানের দায়িত্ব পান আসিফ আকবর। দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু-র বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলেন জাতীয় দলের ক্রিকেটার জাহানারা আলম। অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করে বিসিবি। প্রায় তিন মাস তদন্ত শেষে পরশু বোর্ড সভায় মঞ্জুকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করা হয়।

এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘বিচার প্রক্রিয়ায় সময় লাগে। এখন সিদ্ধান্ত হয়েছে, মঞ্জুকে নিষিদ্ধ করা হয়েছে। যেহেতু কোনো মামলা হয়নি, বাকি বিষয় আদালতের এখতিয়ার। এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্য দিয়েই আমাদের কাজ এগিয়ে নিতে হয়েছে।’

এদিকে জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান-এর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়েও আলোচনা চলছে। আসিফ আকবর জানান, সাকিবের ফাইল ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ফলে পাকিস্তান সিরিজ দিয়েই তার ফেরার সম্ভাবনা জোরদার হয়েছে। আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ