শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস

রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিনের আমন্ত্রণে রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

শুক্রবার (১২ জুন) রাজধানীর লে মেরিডিয়ান হোটেলের স্কাই বলরুমে অনুষ্ঠিত এই আয়োজনে তিনি আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সৌহার্দ্যপূর্ণ ও কূটনৈতিক পরিবেশে অনুষ্ঠিত অনুষ্ঠানে রাশিয়ান ফেডারেশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিম ভিয়াচেস্লাভ সেন্টিউরিনের সঙ্গে মাওলানা মামুনুল হকের পারস্পরিক শুভেচ্ছা ও সৌজন্য বিনিময় হয়।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট অতিথিরা অংশগ্রহণ করেন। এ সময় পারস্পরিক সম্মান, আন্তর্জাতিক সৌহার্দ্য এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, প্রতিবছর রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশে অবস্থিত রাশিয়ান দূতাবাস বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, কূটনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ