বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

মোবাইল পানিতে পড়লে কী করবেন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

135433_1প্রযুক্তি : মোবাইল ফোন এখন গুরুত্বপূর্ণ কাজের সঙ্গী। মোবাইলে কখন গুরুত্বপূর্ণ ফোন আসে এজন্য অনেকে বাথরুমে ঢোকার সময়ও মোবাইল সঙ্গে নিয়ে যান। অনেক সময় ভুল করেও নিয়ে যাওয়া হয়। হঠাৎ করে সখের স্মার্টফোনটি হয়তো হাত ফস্কে পড়ে গেল এক বালতি পানিতে। ব্যস, মুহূর্তের মধ্যেই মন ভেঙে চুরমার। কী করবেন ভেবে অস্থির।

এ অবস্থায় কী করবেন জেনে নিন তার কয়েকটি টিপস:

১. পানিতে স্মার্টফোন পড়ে গেলে, ফোনটি তুলেই কোনো কিছু পরীক্ষা করার চেষ্টা না করে আগে সুইচড অফ করুন। কারণ পানিতে পড়লেও ফোন বন্ধ হয় না। ফলে ভিতরে শর্ট সার্কিট হয়ে যায়। যাবতীয় ডাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পানি থেকে তুলেই স্মার্টফোনের সুইচড অফ করে দিলে আর ডেটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না।

২. ফোনের ভিতরের সব কিছু, অর্থাৎ ব্যাটারি, সিম কার্ড, মেমরি কার্ড খুলে ফেলুন শিগগিরই। ফোনের খোলা অংশগুলি একটি শুকনো কাপড়ে মুছে কাপড়টি মুড়ে রেখে দিন। দেখবেন ফোনের কোনো ক্ষতি হবে না।

৩. পানি মোছার পর ফোনটিকে বেশ কিছুক্ষণ ঝাঁকিয়ে নিন। যাতে হেডফোন জ্যাক, চার্জিং পোর্টে একটুও পানি জমে না থাকে। শুকনো কাপড়ে মুছে একটি টিস্যু পেপার দিয়ে আরেকবার মুছে নিন।

৪. পানি মোছার পর বাড়িতে টিনে বা বস্তায় চালের মধ্যে ফোনটিকে কিছুক্ষণ রাখুন। বা সিলিকা জেল থাকলেও ব্যবহার করতে পারেন। এই পদ্ধতিতে একটুও পানি থাকলে তা শুকিয়ে যায়।

৫. চালের মধ্যে বা সিলিকা জেল-এ ২৪ থেকে ৪৮ ঘণ্টা রাখতে হবে।

স্মার্টফোন পানিতে পড়লে এই পাঁচটি উপায়ে সহজেই আপনার ফোন পুনরায় কাজ শুরু করে দেবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ